রবিবার, ১ নভেম্বর, ২০১৫

যেমন খুশি লেখা একটা গল্পঃ অপেক্ষা (৩)



আজ তেমন বিশেষ কোন কাজ নিয়ে যে  অনির্বাণ  এ শহরে এসেছে তাও নয় , যা কাজ সেটা হয়তো ফোনেও  সেরে ফেলা যেত, কিন্তু ওর কেন  জানি মনে হয়েছিল, এই যাওয়া টার বিশেষ  প্রয়োজন আছে এবং অবশ্যই তাকে সেখানে একটি বারের জন্যে হলেও যেতে  হবেচিরকাল নিজের মনের কথা শুনে  এসেছে,এবারেও তার অন্যথা হয়নি, বাড়ি থেকে বেড়িয়েছে সেই ভোর ৫ টায়, সকালে ট্রেন থেকে নেমে কিছু খেয়েছিল, তারপর আর তেমন কিছু পেটে পরেনি,অবশ্য দুটো সিগারেট খেয়েছিল, ওই অব্দি...অফিসিয়াল কাজ ও ১ টার মধ্যেই হয়ে গেল, অফিস    পাড়ার রাস্তায় সারি সারি খাবারের দোকান, ওখান থেকে কিছু  খেয়ে নিলে  পারতো ওই সময়, কিন্তু খাওয়া হয়নি,মনেই হয় নি খাওয়ার কথা,মনে হয়েছিল  অনেক দিনের একটা কাজ বুঝি পেনডিঙ আছে, আর আজই হয়তো  সেই দিন,তারপর হঠাৎ পথ বদলে এখানে এই  বালিগুঞ্জ স্টেশন এ চলে এলো,কারুর ঠিকানা যাচাই করতে নয়,অথবা এও নয় যে কোন পুরনো হিসেব নিকেশ বাকি ছিল কারুর কাছে, হয়তো কারুর অস্তিত্ব কে নিজের হৃদয়ে  আর ও একবার জাগাতে চেয়েছিল বলেই এখানে এসেছে ,কিন্তু কোথা সে? আদৌ কি কেউ আজ আর আছে এই  ঠিকানায় ?    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন