প্রায় ৪ টে বাজে, বৃষ্টি ও থেমে গ্যাছে, এবার তবে যাওয়া
যাক... আর তো অপেক্ষা করার কোন কিছু নেই, ওই বাড়ির মধ্যে ঢুকে বিশেষ লাভ হবে বলে ও
মনে হয় না, কারন এই আবাসনে কম করে হলেও
২৫/ ৩০ টা ফ্ল্যাট, প্রত্যেককে আলাদা আলাদা করে গিয়ে এও জিগ্যেস করা যাবে না, যে
এই বাড়িতে জুথি নামের কোন মেয়ে থাকে কিনা! শহুরে একটা অচেনা জায়গা, টার উপরে শুধুমাত্র নাম করে একটা মেয়েকে খুঁজে
পাওয়াটা বোধ হয় একটা পরিহাসের ই মত, তাছাড়া অনির্বাণ এর মত উচ্চশিক্ষিত ভদ্র এবং
মার্জিত স্বভাবের একটা ছেলের পক্ষে এ ধরনের গর্হিত কাজ করা ও কিছুতেই সম্ভব নয়, অবশ্য আরও একটা শঙ্কা আছে মনের মধ্যে, আর তা হল
যে মেয়ে নিজের পরিচয় এভাবে লুকিয়েছে, হারিয়ে ও গ্যাছে প্রায় নিজ থেকেই , তার পক্ষে
এও কি অসম্ভব যে, এই জুথি নাম এটিও তার নিজের নাম নয়,ছদ্ম নাম... হতে তো পারেই,
এবং সে সম্ভাবনাও কি প্রবল নয় ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন