মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫

যেমন খুশি লেখা একটা গল্পঃ অপেক্ষা (৭)




লোকটার মনে হল এবারে যেন একটু হাসিই পেল, সে হাস্য মুখে বলল গত ২  বছর ধরে বন্ধ... অনির্বাণ এই কথা টায় যেন একটা ধাক্কা মত খেল, কি বলবে কিছুই ভেবে উঠতে পারছে না... ২ বছর ধরে এ দোকান বন্ধ পরে আছে! ২ বছর! কিন্তু কেন জানেন কি ? দারোয়ান লোকটা বেশ ভালো মনে হল, এতো প্রশ্ন শুনে অন্য কেউ হলে হয়ত বিরক্ত  হত, কিন্তু এর মধ্যে বিরক্তির তেমন কোন লক্ষন দেখা গেল না,  বরং অনির্বাণের প্রশ্নের উত্তর দেবার জন্যে ওর মুখের দিকে একবার তাকাল, ওর দিকে তাকিয়েই লোকটা বলতে থাকল, আসলে আমি ও এখানকার খুব  পুরানো লোক নই, বছর দুয়েক হল এখানে কাজ করছি, এর মধ্যে একদিন মাত্র দেখেছিলাম যে একটা লরি তে দোকানের মাল পত্র তোলা হচ্ছে, তার পর একজন মহিলা এসে তালা লাগিয়ে দিয়ে গেলেন, উনিই হয়তো ওই দোকানের মালিকের স্ত্রী ছিলেন। তার পর আর কোন দিন কাউকে দেখি নি এই দোকান খুলতে, অবশ্য এখানকার লোক জনের মুখে শুনেছি ওই দোকানের মালিক কি যেন নাম বাদল সরকার,লোকটি নাকি কয়েক বছর আগে  সুইসাইড করে মারা যায়, তারপর থেকে আর দোকানটা  খোলাই নাকি হয় নি, লোকটি শুনেছি নেশাখোর ছিল,  আর  ধারদেনা ও ছিল বিস্তর।অনির্বাণ দারোয়ান কে আবার প্রশ্ন করলো, তা দাদা এই যে বাদল সরকার, এনার বাড়ি  কি আশে পাশেই? হ্যা এই   বাড়ির মধ্যেই একটা ফ্ল্যাটে ভাড়া থাকতেন উনি ওনার স্ত্রী আর মেয়ে কে নিয়ে , উনি মারা  যাবার পর মেয়ে কে নিয়ে ওনার বউ এ বাড়ি ছেড়ে চলে যায়, এই দোকান নিয়েও শুনেছি বাঙ্কের কি সব ঝামেলা আছে, লোণ টোন  ছিল  বোধ  হয়, আর কি... 
 এরপর আর কি ইবা বলবে অনির্বাণ, দারোয়ান ই প্রশ্ন টা করল ওকে, তা আপনি ওনাকে চিনতেন নাকি? না না সেরকম নয়, আসলে আগে কলকাতায় কিছুদিন ছিলাম, তখন এই লোকটার সাথে আলাপ হয়েছিল, এদিকে একটা কাজে এসেছিলাম তাই ভাবলাম পূর্ব পরিচিত লোকটির সাথে দেখা করে যায়, এই আর কি ? তা এতো সব ব্যপার ঘটে গ্যাছে তা তো আর জানতাম না, আচ্ছা দাদা ,আপনাকে অসংখ্য ধন্যবাদ, চলি তবে... এই বলে রাস্তা টি পার হয়ে  আবার আগের সেই শেড টার তলায় এসে দাঁড়াল...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন