অনির্বাণ এখন বাদল স্টোরের পাশের সেই বহুতলের গেটের সামনে দাড়িয়ে, এবং যথারীতি বাইরে বোর্ড এ লেখা “সেলস ম্যান প্রবেশ নিষেধ” লেখাটা চোখে পড়তেই, মনে
মনে একটু হাসি পেল ওর... কি অদ্ভুত এই শহুরে মানুষ গুলো! এদের নিজেদের প্রতি বিশ্বাস নেই বলেই কি এরা অন্যের উপর
বিশ্বাস হারাচ্ছে? আর তাই কি এসব প্রবেশ নিষেধ বোর্ডের এত ভিড়
শহুরে হাই প্রোফাইল এলাকার এসব আবাসনের গেট এ... হতে পারে।গেটের ওয়াচ ম্যান এর কাছে গিয়ে কিছু জিগ্যেস করবে কি? একবার ভেবে নিল অনির্বাণ, অবশ্য জিগ্যেস করবার মত তেমন আর কি ইবা অবশিষ্ট
আছে? যে নিজ থেকে হারিয়ে যায়, তার দেখা
পাওয়া যায় কি?এরকম সাত পাঁচ ভাবতে ভাবতে একটা সিগারেট ধরাল, মনের মধ্যে একটা চাপা উত্তেজনা
চলছে অনেকক্ষণ থেকে আর ঠিক সে কারনেই এই সিগারেট টা ধরিয়েছিল, এরপর ওই লোকটার কাছে গিয়ে বল লো, আচ্ছা দাদা এই যে দোকানটা কখন খোলে বলতে পারেন? লোকটাকে দেখে ওর মনে হল এমন অদ্ভুত কথা যেন সে এর
আগে আর শোনে নি....কয়েক মুহূর্তের
মধ্যেই আবার নিজেকে সামলে ও নিলো মনে হয়, হাতের তালুতে রাখা খৈনি গুলো
কে ডলতে ডলতে বলল, দাদা কি এখানে নতুন নাকি? কাউকে খুজছেন? অনির্বাণ এবারে কি বলবে ভেবে পেল না...একটু
অন্যমনস্ক ভাবেই যেন বলল, আসলে এই দোকানের মালিকের সাথে একটু দরকার ছিল...তাই জিগ্যেস
করছিলাম। আজ কি দোকান বন্ধ নাকি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন