সোমবার, ৫ জুন, ২০১৭

ভালোবাসা



অনেকদিন পর স্বপ্নে পাওয়া আকাশে আজ দুপুর গরিয়ে সন্ধ্যে নামল, তবু কেন যেন মনে হলো সময় কোথাও দাড়িয়ে আছে নীরব নিথর! ঝট করে সন্ধ্যে নামার এ দৃশ্য আগেও দেখেছি বহুবার...অথচ আজ যেন মন অন্ধকার ছুঁয়ে বসে থাকতে চাইছে, ইচ্ছে করলেই অভিমান করা যায় তবু কে যেন বললে আজ আর ওকে ডেকো না অযথা, নিশ্চুপ বসে থাকতে থাকতে মনে পড়ে কে কবে জ্বালেনি আলো কিন্তু এ চোখে তাকিয়ে ছিল গভীর বিস্ময়ে...আহা কথা রা কেমন স্মৃতি হয়ে যায়,আর ভালোবাসা হতে থাকে গভীর থেকে গভীরতর...   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন