বিষণ্ণতা জানে কিভাবে চিরকাল মেঘের দিকে
তাকিয়ে থাকতে থাকতে অপেক্ষা করতে হয় বৃষ্টির...তবু নিজেকে উদ্দেশ্যহীন বলা চলে না
কারন যাদের কিছুমাত্র প্রত্যাশা অবশিষ্ট আছে তারা নাকি বিনিময় চায়, আমার এক প্রিয়
বন্ধুর কথা এটা...আশা করো প্রত্যাশা নয়, হুম! কিন্তু তুমি কি জানো হে বন্ধু আমার,
আমি ঠিকঠাক ভাবে আশাও করতে পারি না...এর উত্তরে তুমি হয়তোবা বলবে, বড়ো সন্দেহপ্রবন
মন তোমার... না হে বন্ধু আমি অনিশ্চিতের এ পথে বড়ো নিশ্চিন্তে চলতে পারি...বিশ্বাস
হচ্ছে না তো! আচ্ছা তবে তাই হোক, আজ থেকে আমি সেই হাওয়া যা তোমাকে জানিয়ে যাবে
আমিও আছি আশে পাশে...আড়ম্বরহীন সমস্ত সকালগুলো মনে করাবে তোমাকে আমার কথা, আর
তোমার ইচ্ছে করে ভুল করা পথগুলো তোমার কানে কানে বলে যাবে, সংকোচ করো না এগিয়ে
যাও, বাধা হবোনা...তোমার সাহস হবো তোমার উড়ে যাওয়া পাখির ডানার পালক হবো...তপ্ত
রোদে একটু শীতল ছায়া হবো..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন