কিছু কিছু দিন আসে একটু অন্যরকম...হুম, অন্যরকমই তো! কিছুটা খামখেয়ালী কিছুটা উদাস আর কিছুটা ব্যাকুলতা নিয়ে...দিনের শুরুটা আর পাঁচটা দিনের মতো হলেও নরম রোদে ঘাসে ঘাসে যে হাওয়াটুকু এসে দোল খায় সে কিন্তু আলাদা, ওই যে রোজ যে পাখির ডাকে ঘুম ভাঙে আজও ওরা এসেছে দূরে ডাকছেও কিন্তু সে সুরে কোথায় যেন একটা মায়া একটা টান লুকিয়ে আছে আজ, আমি চাইলেই তাকে ছুঁতে পারি অথচ ছোঁয়া হচ্ছে না এমন! আমি ওকে আজ কিছুতেই হারিয়ে যেতে দেব না, ওর সে মায়া ওর টান মিশে যাক আমার সমস্ত স্বত্বায়...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন