রবিবার, ৭ মে, ২০১৭

সন্ধি



আপাতত খানিকক্ষণ ম্লান মুখে বসে থাকতে হবে, এর অর্থ অভিমান! হ্যা আমি অভিমান করে আছি, ওই যে মেঘ যে খুব দ্রুত সরে সরে যাচ্ছে আকাশের বুক থেকে... সামান্য হাওয়াতে,আমি অভিমান করে আছি তার উপরে!আমি হাওয়াকে সামান্য বলতে চাইনি কখনও, কিন্তু ও যা শুরু করেছে  তা তে আমাকে রাগ হয়ে এসব কথা বলতে হচ্ছে, আমি হাওয়ার সাথে রাগ আর মেঘের সাথে অভিমান করে থাকতে পারবো বেশ কিছুক্ষণ, কিন্তু অনেকক্ষণ নয়... একটা সময় পর আমার আর অভিমান করতে ভালো লাগবে না, আমি রেগে বেশীক্ষণ থাকতে পারি না...হয়তো সন্ধিই হয়ে যাবে আবার!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন