সোমবার, ১ আগস্ট, ২০১৬

ইচ্ছে শক্তি

তোর ইচ্ছে শক্তির উপর আমার প্রবল অবিশ্বাস বলেই হয়তো বলতে পারি...পাল্টে নে নিজেকে!আরও একবার নে গুছিয়ে নিজেকে... যেভাবে ইট গুলোকে ধাপে ধাপে সাজালে একটা বাড়ি হয়ে যায়... ঠিক  তেমনই , তবে তোর নতুন বাড়িতে আবার কু সংস্কারের চারা গাছ পুঁতিস না ভুল করে? বাড়ি যখন নতুন  একটু নতুন ভাবেই না হয় সাজিয়ে নিস...ভালোবাসা রাখিস কোন সন্দেহ না নিয়ে...এক জীবন হিসেবে  তুই বড় বেশী হিসেবি...নাই বা রাখলি অতো সব পাওনা গণ্ডার হিসেব? জীবন তো কোন একদিন এ সব কিছুর উরদ্ধে চলে যাবে...তখনের কথা টাও না হয় একটু ভাবলি...তবে যাই বলিস না কেন জীবন কিন্তু মৃত্যুর চেয়ে অনেক বড়...আমি জেনেছি  তুই ও জেনে রাখ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন