চলতে চলতে অনির্বাণ হঠাৎ থমকে দাঁড়াল
রাস্তার ঠিক মাঝের একটা দোকানের সামনে, এই তো সেই ঠিকানা...এই তো “বাদল স্টোর”
ঠিকানা টা ও তো সেই ৭২ নং পি সি সরকার লেন... কলকাতা-১৯ হ্যা এই তো সেই ঠিকানা...
সেপ্টেম্বর মাস, কিছুক্ষন আগেও প্রখর রোদ ছিল, কিন্তু এখন আবার টিপ টিপ করে বৃষ্টি
শুরু হয়েছে, কি অদ্ভুত এই শহর... তার চে
অদ্ভুত বোধ হয় এই শহরের মানুষ গুলো... আচ্ছা পথ কি পদচিহ্ন আঁকে ? তবে অনির্বাণএই এখানে আসাটাও থেকে
যেত... ওই যে মেয়েটি যে কিনা এই ঠিকানায় হয়তো আছে বা নেই...কে জানে?
হঠাৎ হারিয়েই বা গেল কেন ? যদি সে এখানেই
থাকে তবে তো এই পথ দিয়ে রোজ যাওয়া আসা করে, এই যে দোকানটির পিছনে একটা বহুতল দেখা যাচ্ছে , সে কি ওই ওইখানেই
থাকে বা থাকতো ? হতে পারে আবার নাও হতে
পারে... এরকম কত হাজার প্রশ্নই তো মনে আসে
অনির্বাণের, উত্তর পায় না...কে ইবা উত্তর দেবে... কেউ হয়তো দেবে না। কিন্তু এরকম
কেন হয়, যে মানুষ যাকে অবলম্বন করে বাঁচতে চায়, কাউকে কিছু না বলে সে হারিয়ে যায়।
যাকে বেশী ভালোবাসে সবচে বেশী আঘাত টাও তার থেকেই আসে বেশী... হায় প্রেম, হায়
ভালোবাসা
(চলবে... )
(চলবে... )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন