হেমন্তের বিদঘুটে বেলা...এই ঋতুর সবকিছুতেই ধরা পড়ে অনিয়ম...সময়ের আগে ঝুপ করে সন্ধ্যে নামা তার মধ্যে অন্যতম... কারন এই সময় নাকি দিন ছোট হতে থাকে...তাছাড়া দিনে যে রোদ্দুর আসে তাও নিয়ম ছাড়া ,এই আছে এই নেই এর মতো...মাঝে মধ্যে উত্তুরে হাওয়া আসে, আবার মাঝে মধ্যে আসেও না...এর ভোর গুলো এমন কুয়াশায় ঢাকা থাকে যেন মনে হয় দিনটাই শুরু হল একরাশ বিষণ্ণতা নিয়ে...তবে হেমন্তের রাতগুলো দীর্ঘ...হালকা শীত শীত ভাব, আর মন কেমন করা অনুভূতি... দিনের বিষণ্ণতাগুলো এই রাতের আঁধারে হারিয়ে যেতে থাকে...
অনিয়মে দিন যায়
রোদ্দুর আসে
এই হলদেটে ঘাসে
মেঘ করে গড়িমসি
আকাশটা হাসে
এই কার্তিক মাসে
ভোর এলে ধোঁয়াটে
কুয়াশা মেশে
এই হেমন্ত ঘাসে
তবে সময়টা আসে
কেবল বঙ্গদেশে
রোদ্দুর আসে
এই হলদেটে ঘাসে
মেঘ করে গড়িমসি
আকাশটা হাসে
এই কার্তিক মাসে
ভোর এলে ধোঁয়াটে
কুয়াশা মেশে
এই হেমন্ত ঘাসে
তবে সময়টা আসে
কেবল বঙ্গদেশে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন